Home » পতেঙ্গায় মাইক্রোবাসসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

পতেঙ্গায় মাইক্রোবাসসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

0 comments 365 views
A+A-
Reset
পতেঙ্গায় মাইক্রোবাসসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার; ১০ মামলার আসামি তারা

চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা মডেল থানা পুলিশ এক সফল অভিযান পরিচালনা করে একটি হাইস-মাইক্রোবাসসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। গত ৩১শে মার্চ বিকেলে পতেঙ্গা থানাধীন খেজুরতলা এলাকার লামিয়া হোটেলের সামনে থেকে তাদের আটক করা হয়।

পতেঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা আহম্মেদ-এর নেতৃত্বে এসআই সৈয়দ ফকরুল ইসলাম, এসআই মোঃ রিয়াদুল ইসলাম এবং এসআই আকতার হোসেন এই অভিযানে অংশ নেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাসসহ (চট্টমেট্টো-চ-১১-৩৪১৩) তিন ডাকাতকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মোঃ ইমরান (২৫), মোঃ আবুল কালাম স্বপন (৩৫) ও মোঃ আরিফ (৩১)।

ডাকাতদের দেহ এবং ব্যবহৃত গাড়ি তল্লাশি করে পুলিশ বিপুল পরিমাণ সরঞ্জাম ও লুণ্ঠিত মালামাল জব্দ করেছে। যার মধ্যে রয়েছে ৮টি মোবাইল ফোন, নগদ ২১,৭০০ টাকা, ২টি অটো সুইচ গিয়ার, ২টি চাপাতি, ১টি স্টীলের ছোরা, ১টি ওয়াকিটকি, গাড়ির ভিন্ন ভিন্ন ৪টি নম্বর প্লেট ও ডাকাতির কাজে ব্যবহৃত হাইস-মাইক্রোবাস।

পুলিশি তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় খুন, ডাকাতি, দস্যুতা এবং চাঁদাবাজিসহ অন্তত ১০টি মামলা রয়েছে। এই ঘটনায় পতেঙ্গা থানায় মামলা নং-০১ (তারিখ-০১/০৪/২০২৬ইং) রুজু করা হয়েছে।

পতেঙ্গা থানা পুলিশ জানায়, জননিরাপত্তা রক্ষায় এবং অপরাধী চক্র নির্মূলে তাদের এই ধরণের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

You may also like

Leave a Comment

প্রকাশক: অধ্যাপক ওমর
সম্পাদক: দাঊদ আরমান
বার্তা প্রধান: মোহাম্মদ মুমিনুল ইসলাম
প্রচার সম্পাদক: ড: মো: মিজানুর রহমান

ঢাকা অফিস: গুলফেসা টাওয়ার (লেভেল-১২), মগবাজার, ঢাকা, বাংলাদেশ
চট্টগ্রাম সম্পাদকীয় অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

যোগাযোগ: +880 1893 603232, +880 1759 588369
ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com