Home » চকবাজারে কাউন্সিলর হিসেবে আলোচনার তুঙ্গে আনিসুজ্জামান সাইমন

চকবাজারে কাউন্সিলর হিসেবে আলোচনার তুঙ্গে আনিসুজ্জামান সাইমন

0 comments 283 views
A+A-
Reset
১৬নং চকবাজার ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আলোচনার তুঙ্গে আনিসুজ্জামান সাইমন

আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনকে ঘিরে বন্দরনগরীর ১৬নং চকবাজার ওয়ার্ডে নতুন নেতৃত্বের গুঞ্জন শুরু হয়েছে। বিশেষ করে তৃণমূল পর্যায় থেকে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হিসেবে যার নাম সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে, তিনি হলেন বিশিষ্ট সমাজসেবক ও জনবান্ধব ব্যক্তিত্ব আনিসুজ্জামান সাইমন।

আনিসুজ্জামান সাইমন বর্তমানে চকবাজার সিটিজেন ফোরামের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি চকবাজার থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক হিসেবে দীর্ঘ সময় রাজপথের রাজনীতিতে সক্রিয় ছিলেন। দলের প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন এবং তৃণমূলের নেতাকর্মীদের সুসংগঠিত করার ক্ষেত্রে তার বলিষ্ঠ ভূমিকা স্থানীয় মহলে বিশেষভাবে প্রশংসিত।

কেবল রাজনীতিই নয়, আনিসুজ্জামান সাইমন চট্টগ্রাম আইন-শৃঙ্খলা কমিটির সদস্য হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। এই পদের মাধ্যমে তিনি এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং অপরাধ দমনে প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করে যাচ্ছেন।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি সাধারণ মানুষের গভীর আস্থা অর্জন করেছেন। করোনাকালীন মানবিক সহায়তা থেকে শুরু করে অসহায় ও দুস্থদের পাশে দাঁড়ানো, শিক্ষামূলক উদ্যোগ এবং সামাজিক সমস্যা সমাধানে তার নিরলস উপস্থিতি তাকে একজন প্রকৃত জনবান্ধব নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com