Home » আত্মার মৃত্যু

আত্মার মৃত্যু

0 comments 225 views
A+A-
Reset
Tasnim Ahmed Biva তাসনিম আহমেদ বিভা

আমি সে এক বহুকাল আগে খুব কাছের এক মানুষের কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম, “একটা মানুষকে মেরে ফেলার সবচেয়ে সুন্দর উপায় কি হতে পারে?”
He simply replied, “Make someone fall in love with you and just leave suddenly.”
এই হুটহাট ছেড়ে যাওয়া মানুষগুলোই আমাদের জীবনে সবচেয়ে বড় বিপ্লব নিয়ে আসে। আমাদের তথাকথিত মানব মনে অপ্রত্যাশিত জিনিসগুলোর রেশ আজীবন থেকে যায়। এই ধরুন না, দিনের পর দিন একটা মানুষের সাথে চলাফেরা, রাস্তার একধারে পড়ে থাকা বিখ্যাত কোন মামার হাতের ফুচকা খাওয়া, নগরীর সস্তা কোন কফি শপে বসে সারাদিনের ঘটনার বর্ণনা, সবটা একদিন হুট করে থেমে গেলে কেমন লাগবে আপনার?
কথায় আছে শরীরের মৃত্যু না ঘটলেও আত্নার মৃত্যু ঘটে প্রতিনিয়ত। এই আত্মাকে মেরে ফেলাটাই যেখানে এত সহজ সেখানে জীবন যুদ্ধে আপনি আমি পিছিয়ে না পড়লে আর কে পড়বে? পৃথিবীতে আত্মাকে মেরে ফেলার এই অসীম ক্ষমতা নিয়ে জন্মানো মনুষ্যজাতি আমরা। প্রতিনিয়ত অবলীলায় কি সুন্দর ভাবে অজস্র মানুষের মৃত্যু ঘটিয়ে ফেলি। শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে যাবে কিন্তু আত্মার মৃত্যু কখনোই থামবে না। আপনি আমি চাইলেও থামাতে পারবো না কারণ আমাদের রুহতে মিশে গেছে মেরে ফেলার ভুরি ভুরি দৃষ্টান্ত।
তাই আজও, দিনকে দিন উন্নত চিন্তার মানুষ হিসেবে এক মঞ্চ ওপরে উঠলেও আমরা মনের মৃত্যু থামাতে পারিনি। প্রত্যেকটা মানুষের জীবনে একবার হলেও আত্মার মৃত্যু ঘটে। ঘটতে বাধ্য। কারণ ওই যে,
পৃথিবীর সুন্দরতম মৃত্যুর উপায় আমাদের উপলব্ধি করা হয়ে গেছে।

লেখিকা: তাসনিম আহমেদ বিভা

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com