মনের জানালা

এসো আমার শহরে

অনেক বাঁধা বিপত্তি পেরিয়ে
অবশেষে
কুয়াশার পর্দা সরিয়ে তুমি এলে
আমার এই শহরে।

এখন আমি চাইলেই যখন তখন
তোমার বাসার নিচে দাড়িয়ে
তোমাকে বারান্দায় এসে দাড়ানোর
আবদার করতে পারি।

এই দেখো কাঁঠগোলাপের ঘ্রাণে
ঝি ঝি পোঁকারা গান গাঁয় আজ আপন মহিমায়
তোমার আঙ্গিনায় অক্টোবরের নিবিড় সন্ধায়,
মায়াবতী চলে এসো আমার শহরে
নিঃশব্দ গতিতে রঙিন শাড়ি পরে।

একদিন আমরা হারিয়ে যাবো এই শহরের
নান্দনিক সন্ধায়,
আর সেদিন আমি শুধু উপভোগ করবো
তোমার শুভ্রতাকে।

কবি: তানজিরুল আহছান

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com