Home » গণহত্যার বিচার না করে নির্বাচনের কথা বলা দুঃখজনক

গণহত্যার বিচার না করে নির্বাচনের কথা বলা দুঃখজনক

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম

0 comments 198 views
A+A-
Reset
গণহত্যার বিচার নয়, শুধু দ্রুত নির্বাচনের দাবি: শহিদুল ইসলামের কড়া প্রতিক্রিয়া

বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ কনফারেন্স হলে নাগরিক মঞ্চের আয়োজনে “অন্তর্বর্তীকালীন সরকার, সংস্কার ও জনগণের প্রত্যাশা” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আজ ২৫ জানুয়ারি, শনিবার সকাল ১১টায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, “গণহত্যায় জড়িতদের বিচারের দাবি বাদ দিয়ে শুধু দ্রুত নির্বাচনের কথা বলা অত্যন্ত দুঃখজনক।”

তিনি বলেন,

“জুলাই-আগস্টের গণবিপ্লব দেশের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। এ বিপ্লব অসংখ্য মায়ের বুক খালি করেছে এবং হাজারো মানুষকে পঙ্গুত্বের মুখে ঠেলে দিয়েছে। তবুও শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান না দেখিয়ে যারা এসব বিষয়ে কটাক্ষ করেন, তাদের বক্তব্যে হৃদয়ে রক্তক্ষরণ হয়।”

শহিদুল ইসলাম আরও যোগ করেন, “বাংলাদেশে এত তন্ত্র-মন্ত্র দেখেছি, এবার সময় এসেছে কোরআন-শাসনের বাংলাদেশ প্রতিষ্ঠার। রাজনীতিবিদদের নিজেদের সংস্কার করা জরুরি। নিরপেক্ষ প্রশাসনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে যত সময়ই লাগুক, জনগণ তা মেনে নেবে।”

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নাগরিক মঞ্চের প্রধান সমন্বয়কারী আহসান উল্লাহ শামীম। তিনি বলেন,

“বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রচলিত ধারায় যারা রাজনীতি করেন তাদের কাছে স্বাধীনতা নিরাপদ নয়। দেশের রাজনীতিবিদদের মধ্যে ইসলামপ্রিয় ব্যক্তিরাই স্বাধীনতার প্রকৃত স্বপক্ষের শক্তি। এটি প্রমাণ হয়েছে জুলাই-আগস্টের বিপ্লবে।”

তিনি আরো বলেন, মিডিয়া ও বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখেছি, যারা জীবন দিয়েছেন, তারা সবাই ইসলামী দলের সঙ্গে সম্পৃক্ত। অন্য ব্যক্তিরাও বিচ্ছিন্নভাবে আন্দোলনে অংশ নিয়েছেন, তবে তারা ইসলামপ্রিয় ছাত্র সংগঠনের নেতৃত্বের আনুগত্য মেনেই বিপ্লবে অংশ নিয়েছেন।

আগামীতে বাংলাদেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় ইসলামপ্রিয় ও ইসলামী ধারার রাজনীতিবিদদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে নাগরিক মঞ্চের সকল নেতৃবৃন্দ সক্রিয় রাজনীতিতে নিজেদের সম্পৃক্ত রাখবেন বলে আমি দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করছি।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:

  • কর্নেল (অব.) খন্দকার ফরিদুল আকবর
  • মেজর (অব.) ড. মাসুদুল হাসান
  • প্রফেসর এরশাদুর রহমান
  • বিশিষ্ট রাজনৈতিক গবেষক লায়ন নুরুজ্জামান হিরা
  • বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী
  • নাগরিক মঞ্চের সমন্বয়কারী ও মুসলিম সমাজের চেয়ারম্যান মো. মাসুদ হোসেন
  • সুশীল ফোরামের সভাপতি মো. জাহিদ
  • ইসলামী সমাজতান্ত্রিক দলের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান
  • বাংলাদেশ রিপাবলিকান পার্টির চেয়ারম্যান অধ্যাপক বাজলুর রহমান আমীনি
  • নজরুল অনুরাগ পরিষদের সভাপতি মো. হুমায়ুন কবির
  • জাতীয় শক্তির চেয়ারম্যান অধ্যক্ষ শরিফুল ইসলাম
  • নাগরিক মঞ্চের নেতা মো. আব্দুল মান্নান মিলন
  • মো. সাইফুল্লা মানসুর
  • ড. আবু তোহা
  • মো. আশরাফুল ইসলাম

আলোচনার সমাপ্তি বক্তব্যে বক্তারা গণহত্যার বিচার, রাজনৈতিক সংস্কার এবং নিরপেক্ষ প্রশাসনের অধীনে নির্বাচন আয়োজনের ওপর জোর দেন। তারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com