খুলশী থানাধীন দক্ষিণ খুলশী ৩ নম্বর রোডের সানমার রয়েল রিজ অ্যাপার্টমেন্টে গোয়েন্দা সংস্থার পরিচয়ে ডাকাতির চেষ্টাকালে পুলিশের অভিযানে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।
গত ২৪ জানুয়ারি ২০২৫ তারিখ রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে খুলশী থানার একটি বিশেষ অভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত আসামিরা
গ্রেফতারকৃতরা হলেন:
১. মোঃ ওয়াজেদ রাকিব (৩৬)
২. মোঃ হোসেন (৪০)
৩. মোঃ রোকন (৩৯)
৪. মোঃ ওসমান (৪০)
৫. মহি উদ্দিন (৪৫)
৬. আব্দুল সবুর (৩৭)
৭. মোঃ রুবেল হোসেন (২৬)
৮. মোঃ ইয়াকুব আলী (৩৯)
৯. মোজাহের আলম (৫৫)
১০. মোঃ হারুন অর রশিদ (৩৬)
১১. আব্দুল মান্নান (৩৯)
১২. শওকত আকবর ইমন (৩১)।
জব্দকৃত সামগ্রী
অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত বেশ কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে। এগুলো হলো:
- ১টি শাবল
- ৯টি ভুয়া ডিজিএফআই পরিচয়পত্র
- ৩টি খেলনা পিস্তল
- ২৫টি খালি প্লাস্টিকের বস্তা
- ২টি দড়ি
- ২টি গামছা
- ১টি কালো রঙের মাইক্রোবাস।
জানা যায়, গ্রেফতারকৃতরা পূর্ব পরিকল্পিতভাবে নিজেদের গোয়েন্দা সংস্থার সদস্য হিসেবে পরিচয় দিয়ে সানমার রয়েল রিজ অ্যাপার্টমেন্টে প্রবেশ করে। তাদের লক্ষ্য ছিল অ্যাপার্টমেন্টের মালিক মো. গিয়াসউদ্দিন আনচারীর বাড়িতে ডাকাতি করা।
আইনগত ব্যবস্থা
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। অজ্ঞাতনামা সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।