Home » যুক্তরাষ্ট্রে বিমান-হেলিকপ্টার দুর্ঘটনা

যুক্তরাষ্ট্রে বিমান-হেলিকপ্টার দুর্ঘটনা

কমপক্ষে ১৮ মৃতদেহ উদ্ধার

by খবর ২৪ ঘন্টা
0 comments 187 views
A+A-
Reset

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে একটি আমেরিকান এয়ারলাইনসের যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের মাঝ আকাশে সংঘর্ষের পর উভয়ই পটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনাটি স্থানীয় সময় বুধবার রাত ৮:৪৮ মিনিটে রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে ঘটে।

আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইট ৫৩৪২, যা ক্যানসাসের উইচিটা থেকে আসছিল, তাতে ৬০ জন যাত্রী এবং ৪ জন ক্রু সদস্য ছিলেন। সেনাবাহিনীর সিকোরস্কি ইউএইচ-৬০ মডেলের ব্ল্যাক হক হেলিকপ্টারটিতে তিনজন মার্কিন সেনা সদস্য ছিলেন।
দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়। এখন পর্যন্ত ৩০টিরও বেশি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, তবে ঠান্ডা আবহাওয়া এবং পানির নিম্ন তাপমাত্রার কারণে জীবিত উদ্ধারের আশা ক্ষীণ।

রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্ট সাময়িকভাবে বন্ধ রয়েছে, এবং ফ্লাইটগুলো নিকটবর্তী অন্যান্য এয়ারপোর্টে স্থানান্তরিত করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

হতাহতের বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে সিবিএস জানিয়েছে ১৮টি মৃতদেহ নদী থেকে উদ্ধার করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যমের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, যাত্রীবাহী বিমানটিকে পোটোম্যাক নদীতে অর্ধেক ভাগ হয়ে যেতে দেখা যায় এবং হেলিকপ্টারটি পানিতে উল্টে পড়ে যায়।

সিবিএস নিউজের খবরে আরো বলা হয়েছে, পুলিশ ও ফায়ার ডিপার্টমেন্ট ঠাণ্ডা আবহাওয়ায় বেঁচে যাওয়া যাত্রীদের সন্ধান করছে। পুলিশ বোটগুলোকে সহায়তা করছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমাকে ভয়াবহ এ দুর্ঘটনা সম্পর্কে সম্পূর্ণ অবহিত করা হয়েছে এবং আমি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। ঈশ্বর তাদের আত্মাকে শান্তি দিন।’

সূত্র : বিবিসি

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com