Home » গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী বিএনপি: মীর হেলাল

গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী বিএনপি: মীর হেলাল

0 comments 139 views
A+A-
Reset
গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী বিএনপি: মীর হেলাল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন।

সোমবার (১৭ মার্চ) বিকেলে চট্টগ্রাম ক্লাবে সাংবাদিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

মীর হেলাল উদ্দিন বলেন,

“আমরা সবসময় মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি। সাংবাদিক সমাজের কাছে আহ্বান জানাবো—আমাদের কাজের যৌক্তিক সমালোচনা করুন, আমরা তা গ্রহণ করবো।”

তিনি আরও বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপি লড়াই করেছে। গত ১৬ বছরে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারেনি। বিএনপি সরকার গঠন করলে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে।”

তিনি বিএনপির নীতিগত অবস্থান তুলে ধরে বলেন, “আমরা রাজনীতি করি জনগণের জন্য। তাই সবসময় জনগণের পাশে থাকার চেষ্টা করি। তবে রাজনীতি করতে গিয়ে ভুল-ত্রুটি থাকতে পারে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু আহমেদ হাসনাত, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, কেন্দ্রীয় জাসাসের সদস্য আমিনুল ইসলাম, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, আশরাফ চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com