বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলায় এক ব্যতিক্রমী দৃশ্যের অবতারণা হয়েছে। হিন্দু সম্প্রদায়ের চারজন ব্যক্তি আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। তাঁরা প্রাথমিক সদস্য পদ গ্রহণের জন্য ফরম পূরণ করেছেন। সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় ইন্দুরকানী সদর ইউনিয়ন শাখার আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জামায়াতের এ গণসংযোগ কর্মসূচি ১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল ২০২৫ পর্যন্ত চলবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা মাসুদ সাঈদী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
-
পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক
-
উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসাইন
-
জিয়ানগর উপজেলা সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল
-
ইন্দুরকানি সদর ইউনিয়নের আমির মাওলানা খায়রুল বাশার
-
উপজেলা যুব জামায়াতের সেক্রেটারি আহাদুজ্জামান নাঈম
-
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইন্দুরকানি উপজেলা সভাপতি আশরাফুল ইসলাম
-
স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শতাধিক এলাকাবাসী
গণসংযোগ চলাকালীন হিন্দু সম্প্রদায়ের এই চার ব্যক্তি মাসুদ সাঈদীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে জামায়াতের সদস্যপদ লাভ করেন। একইসাথে ওই অনুষ্ঠানে কয়েক শতাধিক সহযোগী সদস্য সংগ্রহ করা হয়।
সন্ধ্যায় শুরু হওয়া এই গণসংযোগ অনুষ্ঠান রাত ৮টায় শেষ হয়।