Home » প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে

প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে

প্রধান উপদেষ্টা

0 comments 123 views
A+A-
Reset
প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের ভঙ্গুর অর্থনীতিকে পুনরায় সচল করতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আজ কাতারের রাজধানী দোহায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের সময় দেশের অর্থনীতি চরম দুরবস্থায় ছিল। ‘আমরা আজ যে শক্তভাবে দাঁড়াতে পেরেছি, তার মূলে রয়েছেন আপনারা। প্রবাসীদের সহযোগিতা না পেলে তা সম্ভব হতো না,’ বলেন তিনি। একইসাথে তিনি প্রবাসীদের দেশের অংশীদার হিসেবে গণ্য করার আহ্বান জানান এবং বলেন, ‘আপনারা কখনো আমাদের থেকে বিচ্ছিন্ন ভাববেন না।’

May be an image of 7 people, suit and wedding

সভায় প্রবাসীদের জন্য বিমানবন্দরে আরও সহজ ও সম্মানজনক সেবা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন অধ্যাপক ইউনূস। তিনি বলেন, বিমানবন্দরে প্রবাসীদের ভিআইপি মর্যাদায় সেবা নিশ্চিত করা হবে এবং প্রবাসীদের যাত্রাকে আরও শান্তিপূর্ণ ও আনন্দদায়ক করতে সরকার পদক্ষেপ নিচ্ছে।

ব্যবসায়ীদের পক্ষ থেকে বিমানে কার্গো পরিবহনের ভাড়া কমানোর দাবি উত্থাপিত হলে প্রধান উপদেষ্টা জানান, এ বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, শুধু ঢাকা নয়, চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দর থেকেও সহজে পণ্য পরিবহনের ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং বিমানে পণ্য পরিবহনকে বিশেষ গুরুত্ব দিয়ে পরিকল্পনা করা হয়েছে।

পাসপোর্টসহ অন্যান্য সেবা ডিজিটালাইজেশনের প্রসঙ্গেও বক্তব্য দেন ইউনূস। তিনি বলেন, সকল সেবাকে অনলাইনে আনার কাজ চলছে এবং এ প্রক্রিয়ায় প্রবাসীদের পরামর্শকে গুরুত্ব দেওয়া হবে।

May be an image of 6 people and dais

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com