Home » জুলাই আন্দোলনে দৃষ্টি শক্তি হারানো রায়হানের পাশে তারেক রহমান

জুলাই আন্দোলনে দৃষ্টি শক্তি হারানো রায়হানের পাশে তারেক রহমান

0 comments 752 views
A+A-
Reset
জুলাই আন্দোলনে দৃষ্টি শক্তি হারানো রায়হানের পাশে তারেক রহমান

জুলাই বিপ্লবে পুলিশের গুলিতে দৃষ্টি শক্তি হারানো রায়হানের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

গত ৪ আগস্ট বরিশাল শহরের  চৌমাথা নামক স্থানে গুলিবিদ্ধ হন তিনি।

তারেক রহমানের নির্দেশে আজ শুক্রবার বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম বরিশাল শহরের কালি বাড়ি রোডে আহত রায়হানের বাসায় যান এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন। এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আর্থিক সাহায্য ও শুভেচ্ছা পৌঁছে দেন এবং চিকিৎসা সম্পর্কিত যাবতীয় সাহায্য সহযোগিতার প্রতিশ্রুতি দেন। জুলাই যোদ্ধা রায়হান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শুভেচ্ছা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ও তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন ডা. জামশেদ আলী, ডা. মিজানুর রহমান, ডা. রিয়াদুর রহমান, ডা. মহিবুল্লাহ, ডা. ফয়সাল খান, ডা. সৈকত, ডা. রেজওয়ান তাহসিনসহ তার চিকিৎসা প্রদানকারী অন্যান্য চিকিৎসক ও স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা।

মো. রাইয়ান আহমেদ রায়হান স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। ফার্মেসিতে স্নাতক ও স্নাতকোত্তর রায়হান পরিবারের বড় সন্তান। কারারক্ষী পিতার এ সন্তান টিউশনি করেই নিজের খরচ চালান।

সরকার পতনের দাবিতে রাজপথে মিছিল করার সময় ৪ আগস্ট ৫৬টি স্প্রিন্টার বুলেট রায়হানের মুখমণ্ডলে বিদ্ধ হয়, হারান বাম চোখের দৃষ্টি। পড়াশোনা শেষ করে পরিবারের হাল স্বপ্ন দেখছিলেন তিনি। কিন্তু ঘটনা ছেলেটির সকল স্বপ্ন ধুলিসাৎ করে দেয়।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com