Home » চট্টগ্রামে ১৫তম আন্তর্জাতিক পর্যটন মেলায় অংশ নিচ্ছে বিএমটিএ

চট্টগ্রামে ১৫তম আন্তর্জাতিক পর্যটন মেলায় অংশ নিচ্ছে বিএমটিএ

0 comments 295 views
A+A-
Reset
চট্টগ্রামে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা, অংশ নিচ্ছে বিএমটিএ

বন্দরনগরী চট্টগ্রামে আগামী ১৫ মে থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “১৫তম চট্টগ্রাম আন্তর্জাতিক পর্যটন মেলা – ২০২৫”। দেশ-বিদেশের পর্যটনসেবায় যুক্ত প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে জমজমাট এ আয়োজনে ভ্রমণপ্রেমী ও সেবা প্রত্যাশীদের জন্য থাকছে এক ব্যতিক্রমী অভিজ্ঞতা।

দি বাংলাদেশ মনিটর’-এর আয়োজনে মেলাটি অনুষ্ঠিত হবে নগরীর পাঁচ তারকা ‘দ্য পেনিনসুলা হোটেল’-এ। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এ মেলা।

May be an image of text that says '১৫ তম চট্টগ্রাম আন্ত্জাতিক Cauitagong 2025 Peranlert Mari পযটন মেলা ২০২৫ Travel ILTENANTE স্টল এর স্টলবকিং এরজন্যসত্তর যোগায়োা জন্য বুকিং সত্ত্র যোগাযোগ করুন দেশ বিদেশ ভ্রমণের অভাবনীয় মূল্য হাস সময় : সকাল ১০ টা সময়:সবাল১টা-রাত৮টা রাত রাত৮টা ১৫-১৭মে২০২৫ I দি পেনিনস্যলা চিটাগাং ১৫-১৭ মে ২০২৫ আয়োজনে Monitor'

এতে অংশ নিচ্ছে দেশ-বিদেশের খ্যাতনামা ট্রাভেল এজেন্টস, ট্যুর অপারেটরস, হোটেল, রিসোর্ট, বিনোদন কেন্দ্র, হাসপাতাল ও পর্যটনসেবা প্রদানকারী সংস্থা। দর্শনার্থীদের জন্য প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে, তবে যারা পূর্ব-নিবন্ধিত থাকবেন, তাদের জন্য রয়েছে র‌্যাফেল ড্র–তে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ।

এ মেলায় উল্লেখযোগ্য অংশগ্রহণকারী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে ‘বাংলাদেশ মেডিকেল ট্যুরিজম অ্যাসোসিয়েশন (বিএমটিএ)’, যারা থাকছে ১৯ নম্বর স্টলে

এ বিষয়ে বিএমটিএ সভাপতি আরিফ হোসেন বলেন,

“চট্টগ্রাম আন্তর্জাতিক পর্যটন মেলায় আমাদের অংশগ্রহণ বন্দরনগরীর মানুষের জন্য একটি সুবর্ণ সুযোগ—যেখানে তারা উন্নত চিকিৎসা, চিকিৎসা ভ্রমণ প্যাকেজ ও বিনামূল্যে পরামর্শ সেবার বিস্তারিত জানতে পারবেন।”

মেলায় দেশি-বিদেশি হাসপাতালের নামী চিকিৎসকরা উপস্থিত থেকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করবেন। এছাড়া থাকছে এয়ার টিকিট, ভ্রমণ প্যাকেজ এবং চিকিৎসা সেবায় বিশেষ ছাড়।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com