Home » সুয়েজ উপসাগরে বার্জ ডুবে ৪ জনের প্রাণহানি, আহত ২২

সুয়েজ উপসাগরে বার্জ ডুবে ৪ জনের প্রাণহানি, আহত ২২

0 comments 84 views
A+A-
Reset
সুয়েজ উপসাগরে বার্জ ডুবে ৪ জনের প্রাণহানি, আহত ২২

সুয়েজ উপসাগরে একটি বার্জ ডুবে চারজন নিহত এবং ২২ জন আহত হয়েছে বলে জানা গেছে।  মিশরীয় সরকার বুধবার এ তথ্য জানিয়েছে।

কায়রো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার রাতে বার্জ অ্যাডাম মেরিন ১২ ডুবে যায়। তবে বার্জটি ডুবে যাওয়ার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু এখনও জানানো হয়নি।

মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, নিহত চারজনকে লোহিত সাগর উপকূলে অবস্থিত মিশরের হুরগাদা হাসপাতালে রাখা হয়েছে।

মন্ত্রণালয় আরো বলেছে, আহত চারজনকে বিমানে করে অন্য একটি  হাসপাতালে এবং ১৮ জনকে অ্যাম্বুলেন্সে করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মিশরের পেট্রোলিয়াম মন্ত্রণালয় ফেসবুকে জানিয়েছে, অফশোর শুখের তেল কোম্পানি (ওসোকো) থেকে একটি প্রতিবেদনে বলা হয়েছে, সুয়েজ উপসাগরের গেবেল এল-জাইট এলাকায় বার্জটি ডুবে যায়। ফলে, চারজন নিহত এবং ২২ জন আহত হয়েছে।

ইউরোপ ও এশিয়ার সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ জলপথ সুয়েজ খাল থেকে এই অঞ্চলটি প্রায় ৩০০ কিলোমিটার (১৯০ মাইল) দক্ষিণে অবস্থিত।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com