Home » খালেদা জিয়ার জন্মদিনে চকবাজার ওয়ার্ড ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল

খালেদা জিয়ার জন্মদিনে চকবাজার ওয়ার্ড ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল

0 comments 134 views
A+A-
Reset
খালেদা জিয়ার জন্মদিনে চকবাজার ওয়ার্ড ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে ১৬ নং চকবাজার ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে এবং ওয়ার্ড ছাত্রদল নেতা ফরহাদুল ইসলাম তারেকের সভাপতিত্বে চকবাজারস্থ কাপাসগোলা জামতলা মসজিদে আজ (১৫ আগস্ট) বাদ আছর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকবাজার থানা ছাত্রদলের আহবায়ক আলাউদ্দিন আলো। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুল কাদের ও সদস্য সচিব ইমরান লিটন

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকবাজার থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাসেল উদ্দিন
এছাড়া উপস্থিত ছিলেন ১৬ নং চকবাজার ওয়ার্ড ছাত্রদল নেতা মো: ইমন, ফারহানুর রহমান তাওসিফ, ইরফান চৌধুরী, ইফতেখার আলম সিয়াম, সাব্বির, নাফিস, মাহিন, কাজেম আলী কলেজ ছাত্রদল নেতা মোহাম্মদ সামস, মোহাম্মদ শাহরিয়ার, এহসান, আনাস, স্থানীয় মুসল্লী ও অন্যান্য নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের গণতন্ত্র ও স্বাধীনতার জন্য তাঁর অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com