Home » পতেঙ্গায় পুলিশের উপর হামলার ঘটনায় গ্রেফতার ২

পতেঙ্গায় পুলিশের উপর হামলার ঘটনায় গ্রেফতার ২

0 comments 193 views
A+A-
Reset
পতেঙ্গায় পুলিশের উপর হামলার ঘটনায় গ্রেফতার ২

নগরীর পতেঙ্গায় ‘মব’ সৃষ্টি করে পুলিশকে আহত করার ঘটনার মামলায় দুইজনকে গ্রেফতার করেছে সিএমপি পুলিশ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলে পতেঙ্গা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. শাহেদ খান (২৫) ও মো. নয়ন (৪২)।

পুলিশ জানায়, গত মঙ্গলবার সার্জেন্ট প্রিয়তোষ বড়ুয়া ডিউটি চলাকালীন সময় পতেঙ্গা মাছ বাজারের সামনে অনুমোদন বিহীন ব্যাটারিচালিত টমটম গাড়ি দেখে থামার জন্য সংকেত দিলে, গাড়িটি সংকেত অমান্য করে বেপরোয়া গতিতে চালিয়ে যাওয়ার সময় সার্জেন্ট প্রিয়তোষ বড়ুয়া গাড়িটি আটক করে। এ সময় সরকারি কাজে বাধা প্রদান করে মো. শাহেদ খান। পরে তার ৮-১০ জন সহযোগি নিয়ে মব সৃষ্টি করে পুলিশকে হামলা করে। এতে নজরুল ইসলাম নামে এক পুলিশ সদস্য আহত হন।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এ ঘটনায় মামলার পরিপ্রেক্ষিতে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের আদালতের সোপর্দ করে কারাগারে পাঠানো হয়।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com