রাষ্ট্র কাঠামো মেরামতের বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং জনমত গঠনের লক্ষ্যে চকবাজার থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আজ গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম–৯ সংসদীয় আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৬নং চকবাজার ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মো. মনজুর আলম, এবং সঞ্চালনা করেন চকবাজার থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও থানা বিএনপির নেতা নুরুল আলম শিপু।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু আহমেদ, যুগ্ম আহ্বায়ক কামাল, কাপাসগোলা ইউনিট বিএনপির সভাপতি নুরুল হাসান টিপু, সাধারণ সম্পাদক হিরু, যুবদল নেতা রিয়াজ উদ্দিন সাত্তার মামুন, জসিম, এস্কান্দর, চকবাজার থানা যুবদল নেতা বাপ্পি দে, ওমর ফারুক, কামাল হোসেন, ইলিয়াস জিকু, মহানগর যুবদল নেতা রায়হান, থানা বিএনপি নেতা ইয়াকুব ও আলী। এছাড়া উপস্থিত ছিলেন থানা ছাত্রদলের সদস্য সচিব ইমরান লিটন, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমির মাহমুদ খসরু রাজু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার রানা, জাকের, জয়নাল, হাবিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

গণসংযোগ কর্মসূচিতে শামসুল আলম বলেন,
“বিএনপি ঘোষিত ৩১ দফা রূপরেখার মূল লক্ষ্য হলো প্রতিহিংসার রাজনীতি পরিহার করে ঐক্য, অন্তর্ভুক্তি ও সম্প্রীতিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এতে সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত হবে।”
তিনি আরও বলেন, এই ৩১ দফায় মুদ্রাস্ফীতির বাস্তবতায় শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার প্রতিশ্রুতি শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়ন এবং অর্থনৈতিক বৈষম্য হ্রাসে ভূমিকা রাখবে।
তিনি নির্বাচিত হলে চট্টগ্রাম–৯ আসনের সামগ্রিক উন্নয়নে বিস্তৃত পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, “এই এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা কেন্দ্রসহ নানামুখী উন্নয়ন সম্ভাবনা রয়েছে। নির্বাচিত হলে এ এলাকার জন্য বিশেষ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।”