Home » বাংলাদেশ নৌবাহিনীতে চাকরির সুযোগ

বাংলাদেশ নৌবাহিনীতে চাকরির সুযোগ

0 comments 130 views
A+A-
Reset
বাংলাদেশ নৌবাহিনীতে চাকরির সুযোগ

বাংলাদেশ নৌবাহিনীতে ২০২৭ সালের অফিসার ক্যাডেট ব্যাচে ভর্তির জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটি হলো বাংলাদেশ নৌবাহিনী। চাকরির ধরন সরকারি এবং পদের নাম অফিসার ক্যাডেট। পদসংখ্যা নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি। আবেদনের শেষ তারিখ ১৫ মার্চ।

শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি বা সমমানের উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই থাকতে হবে। ইংরেজি মাধ্যমের প্রার্থীদের ক্ষেত্রে ‘ও’ লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড ও তিনটিতে বি গ্রেড থাকতে হবে। পাশাপাশি ‘এ’ লেভেলে ন্যূনতম একটি বিষয়ে এ গ্রেড এবং দুটি বিষয়ে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে। এখানেও গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অন্তর্ভুক্ত থাকা বাধ্যতামূলক।

তবে সেনা, নৌ বা বিমানবাহিনী কিংবা যেকোনো সরকারি চাকরি থেকে বরখাস্ত বা অপসারিত হলে আবেদন করা যাবে না। এছাড়া আইএসএসবি কর্তৃক দুবার স্ক্রিন্ড আউট বা প্রত্যাখ্যাত হলে আবেদন অযোগ্য বলে বিবেচিত হবেন। তবে একবার স্ক্রিন্ড আউট বা একবার প্রত্যাখ্যাত প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১ জানুয়ারি ২০২৭ তারিখ অনুযায়ী। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে সাড়ে ১৬ বছর থেকে ২১ বছরের মধ্যে। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য বয়সসীমা ১৮ থেকে ২৩ বছর পর্যন্ত নির্ধারিত।

আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ নৌবাহিনীর নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন প্রক্রিয়া জানতে প্রবেশ করার জন্য বলা হয়েছে।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com