পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংলিশ ক্লাবের উদ্যোগে আয়োজন করা হচ্ছে ব্যতিক্রমধর্মী ইংলিশ ফেস্ট “CARPE DIEM: English Fest 1.0”। আগামী ১৮ জানুয়ারি ২০২৬, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে।
আয়োজক সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা, সৃজনশীলতা ও নেতৃত্বগুণ বিকাশের লক্ষ্যেই এই আয়োজন। ইংলিশ ফেস্টে থাকছে ক্যারিয়ার সেশন, সাংস্কৃতিক পরিবেশনা, লাইভ ব্যান্ড শো, স্টেজ ড্রামা, র্যাম্পওয়াক এবং মাস্টার্স ও ২৭তম ব্যাচের বিদায় সংবর্ধনা। আয়োজকরা আশা করছেন, এসব আয়োজন অংশগ্রহণকারীদের জন্য একটি অনন্য ও স্মরণীয় অভিজ্ঞতা হয়ে উঠবে।
এ বিষয়ে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইংলিশ ক্লাবের সাধারণ সম্পাদক আয়শা সিদ্দিকা আমরিন বলেন,
“Carpe Diem-এর মাধ্যমে আমাদের লক্ষ্য একাডেমিক জ্ঞান ও সাংস্কৃতিক প্রকাশকে একসূত্রে গাঁথা। এটি ভাবনার, সৃজনশীলতার এবং ইংলিশ ডিপার্টমেন্টের প্রাণবন্ত চেতনাকে উদযাপনের একটি আয়োজন।”
আয়োজকরা জানান, উৎসবে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে। অ্যালামনাইদের জন্য ১,০০০ টাকা এবং চলমান শিক্ষার্থীদের জন্য ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এই আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত রয়েছে দৈনিক পূর্বকোণ, দৈনিক বাংলাধারা, CTG Post এবং খবর ২৪ ঘণ্টা।