Home » চট্টগ্রামে জমকালো আয়োজনে অনুষ্ঠিত মাদার তেরেসা অ্যাওয়ার্ড

চট্টগ্রামে জমকালো আয়োজনে অনুষ্ঠিত মাদার তেরেসা অ্যাওয়ার্ড

0 comments 1.6K views
A+A-
Reset
চট্টগ্রামে জমকালো আয়োজনে অনুষ্ঠিত মাদার তেরেসা অ্যাওয়ার্ড–২০২৬

চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গত ২৩ জানুয়ারি সন্ধ্যায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে মাদার তেরেসা অ্যাওয়ার্ড–২০২৬। মাদার তেরেসা ফাউন্ডেশনের আয়োজনে এবং বাংলাদেশ গ্রিন লিফ কালচারাল ফোরামের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই সম্মাননা অনুষ্ঠানটি মানবিকতা, সমাজসেবা ও বিভিন্ন ক্ষেত্রে গুণীজনদের অবদানের স্বীকৃতিতে ছিল ব্যতিক্রমী ও অনন্য।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন কিংবদন্তি অভিনেত্রী রেনু রোজিনা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ চট্টগ্রামের আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিএল টিভি ২৪-এর সিনিয়র রিপোর্টার জয়ন্ত দে।

প্রধান আলোচক সাংবাদিক জাহিদুল করিম কচি বলেন,

“সমাজের ভালো ও মানবিক কাজগুলোকে সবসময় মূল্যায়ন করতে হবে। তাহলেই একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।”

মাদার তেরেসা ফাউন্ডেশনের প্রধান পরিচালক লায়ন মতিউর রহমান সৌরভের সার্বিক পরিচালনায় এবং কো-অর্ডিনেটর তসলিম হাসান হৃদয় ও যারিন সূবার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের পরিচালক এস এম সাহাব উদ্দিন। সভাপতিত্ব করেন মাদার তেরেসা ফাউন্ডেশনের পরিচালক ফরিদা আক্তার পুষ্প।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী, দি পিপলস ভিউ-এর সম্পাদক ওসমান গনি মনসুর, আমাদের আলোকিত সমাজের চেয়ারম্যান এ আর কামরুল ইসলাম, পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের চেয়ারম্যান কামরুল কায়েস চৌধুরী, মানবিক পুলিশ হিসেবে পরিচিত মো. শওকত হোসেন পিপিএম, মিডিয়া ব্যক্তিত্ব কারু কৃষাণ, সাখাওয়াত হোসেন শুভ, শাহেদ চৌধুরী, পিবিআই ইন্সপেক্টর মর্জিনা আক্তার মর্জু, অধ্যক্ষ জয়নাল আবেদীন, লায়ন মোখলেছার রহমান এবং চট্টগ্রামের সংগীতশিল্পী জুলেখা আক্তার জুলিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। মানবিক ও সামাজিক অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের হাতে সম্মাননা ও সনদপত্র তুলে দেওয়া হয়।

সম্মাননা প্রাপ্তদের মধ্যে ছিলেন কিংবদন্তি অভিনেত্রী রোজিনা, সংগীতশিল্পী রবি চৌধুরী, সাংবাদিক জাহিদুল করিম কচি, রত্নগর্ভা মা সহ অন্যান্য গুণী ও মানবিক ব্যক্তিত্বরা। অনুষ্ঠান শেষে জনপ্রিয় কোরিওগ্রাফার আলমগীর হোসেন আলোর তত্ত্বাবধানে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে রেনু রোজিনা বলেন, “যে দেশে গুণীর কদর নেই, সে দেশে গুণীর জন্ম হয় না। আজ এখানে এসে আমি সত্যিই আনন্দিত। গ্রীন লিফ ও মাদার তেরেসা ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আশা করি তারা গুণীজন সম্মাননার এই ধারাবাহিকতা বজায় রাখবেন।”

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com