Home » চট্টগ্রামে সিসিএস ক্লাব কাপ টি–২০ টুর্নামেন্টে দুই ম্যাচে দাপুটে জয়

চট্টগ্রামে সিসিএস ক্লাব কাপ টি–২০ টুর্নামেন্টে দুই ম্যাচে দাপুটে জয়

by খবর ২৪ ঘন্টা
0 comments 101 views
A+A-
Reset
চট্টগ্রামে সিসিএস ক্লাব কাপ টি–২০ ক্রিকেট টুর্নামেন্টে দুই ম্যাচে দাপুটে জয়

চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত সিসিএস ক্লাব কাপ টি–২০ ক্রিকেট টুর্নামেন্টের আজকের দিনের দুটি ম্যাচেই উত্তেজনাপূর্ণ লড়াই দেখা গেছে। দিনের প্রথম খেলায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি দুর্দান্ত পারফরম্যান্সে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৩ উইকেটে পরাজিত করে।

এই ম্যাচে দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্যের জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতির খেলোয়াড় শাহাদাত হোসেন বাবু প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর ফয়সাল বিন ফিরোজ ও আদিল কবির।

দিনের দ্বিতীয় খেলায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ দাপটের সঙ্গে ইস্পাহানী স্পোর্টিং ক্লাবকে ৮ উইকেটে পরাজিত করে। ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্সের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশের খেলোয়াড় শামসুদ্দিন বাপ্পা প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর মনসুর আলম ও সাইফুল আলম খান।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com