Home » স্কুল পর্যায়ে অনলাইন ও সশরীরে ক্লাস নেয়ার বিষয়ে ভাবছে সরকার

স্কুল পর্যায়ে অনলাইন ও সশরীরে ক্লাস নেয়ার বিষয়ে ভাবছে সরকার

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন

0 comments 56 views
A+A-
Reset
স্কুল পর্যায়ে অনলাইন ও সশরীরে ক্লাস নেয়ার বিষয়ে ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে স্কুল পর্যায়ে অনলাইন ও সশরীরে ক্লাস নেয়ার বিষয়ে ভাবছে সরকার। আগামী বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিসভা বৈঠকে এ প্রস্তাব দেবে শিক্ষা মন্ত্রণালয়। এরপর আলোচনা করে, সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

আজ (মঙ্গলবার, ৩১ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন শিক্ষা ও বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও কর্মকর্তারা।

বৈঠক শেষে শিক্ষামন্ত্রী বলেন, ‘রোজার ছুটি, বিভিন্ন আন্দোলনসহ নানা কারণে কিছু ক্লাস কম হয়েছে। এ কারণে সপ্তাহে ৬ দিন ক্লাস চালু রাখতে চায় সরকার।’

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তারা কাজ করছেন জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী বৃহস্পতিবারের মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে এবং সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।’

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে স্কুল পর্যায়ে এ পদ্ধতি চালুর বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হলেও কলেজ পর্যায়েও তা প্রযোজ্য হতে পারে কিনা, সে বিষয়েও আলোচনা চলছে।’ তবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আপাতত ভিন্ন ব্যবস্থাপনা থাকতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

তিনি আরও বলেন, ‘জরিপ করে দেখা গেছে, ৫৫ শতাংশ মানুষ অনলাইনে যেতে চায়। তবে পুরোপুরি অনলাইন আনসোশ্যাল হয়ে যাবে। বিশেষ করে মেট্রোপলিটন এলাকার স্কুলের ক্ষেত্রে আপাতত এ বিষয়টি ভাবা হচ্ছে।’

এছাড়া ট্রাফিকের কথা বিবেচনা করে ইলেকট্রিক, ব্যাটারি, সোলার এনার্জি সিস্টেমসহ নতুন ‘বাস সিস্টেম’ নিয়ে ভাবছে সরকার।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com