অপরাধ

ফেসবুকে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, ছাগলনাইয়ায় যুবক আটক

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও ইসলাম ধর্মের বিভিন্ন ধর্মীয় আচার নিয়ে কুরুচিপূর্ণ এবং কটূক্তিমূলক মন্তব্য করার অভিযোগে ফেনীর ছাগলনাইয়ায় সৃজন দাশ প্রান্ত (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাতে স্থানীয় এলাকাবাসীর সহায়তায় উপজেলার পশ্চিম ছাগলনাইয়া গ্রামের অনিল ডাক্তার বাড়ির নিজ ঘর থেকে তাকে আটক করা হয়। আটককৃত সৃজন দাশ ওই এলাকার প্রীতি লাল দাশের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফেসবুকে ‘srijon das’ নামের একটি আইডি থেকে মহানবী (সা.) ও মুসলমানদের ধর্মীয় রীতি-নীতি নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ, তির্যক ও উসকানিমূলক মন্তব্য করা হয়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ দ্রুত অভিযানে নামে।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও অবমাননাকর মন্তব্য করার কারণে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত সৃজন দাশকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটককৃত যুবকের বিরুদ্ধে শুক্রবার দুপুরে সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com