Home » ধর্মীয় ভাবগাম্ভীর্যে চট্টগ্রামসহ সারাদেশে আষাঢ়ী পূর্ণিমা উদযাপিত

ধর্মীয় ভাবগাম্ভীর্যে চট্টগ্রামসহ সারাদেশে আষাঢ়ী পূর্ণিমা উদযাপিত

0 comments 11 views
A+A-
Reset
ধর্মীয় ভাবগাম্ভীর্যে চট্টগ্রামসহ সারাদেশে শুভ আষাঢ়ী পূর্ণিমা উদযাপিত

চট্টগ্রামসহ সারাদশে পরম ধর্মীয় ভাবগাম্ভীর্য, শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ‘আষাঢ়ী পূর্ণিমা’ উদযাপিত হচ্ছে। এই পুণ্য তিথি থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বৌদ্ধ ভিক্ষুদের তিন মাসব্যাপী আত্মশুদ্ধি, সাধনা ও ধ্যানচর্চার পবিত্র ব্রত ‘বর্ষাবাস’।

আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন বৌদ্ধ বিহারসহ দেশের প্যাগোডা ও মন্দিরগুলোতে দিনব্যাপী নানা ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়। সকালে বুদ্ধপূজা উৎসর্গ, পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ, বোধিবৃক্ষে জলসেচন এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে দিনটির সূচনা হয়।

পবিত্র এই তিথিতে নগরীর নন্দনকানন বৌদ্ধ বিহার, কাতালগঞ্জ নবপণ্ডিত বিহারসহ দেশের বিভিন্ন প্রান্তের বিহারগুলোতে হাজারো ধর্মপ্রাণ বৌদ্ধ নর-নারী একত্রিত হন। তারা বিশ্বশান্তি, দেশের সমৃদ্ধি, মানবকল্যাণ এবং বিশ্বের সকল জীবের সুখ-শান্তি কামনায় বিশেষ প্রার্থনায় অংশ নেন।

দিনের শেষাংশে বিকেলে আয়োজিত হয় বিশেষ ধর্মীয় আলোচনা সভা ও খণ্ডকালীন ভাবনা (ধ্যান) অনুশীলন। সন্ধ্যায় প্রদীপ পূজা, সমবেত বুদ্ধ বন্দনা এবং পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণের মাধ্যমে দিনব্যাপী এই উৎসব ও ধর্মীয় আনুষ্ঠানিকতার সমাপ্তি ঘটবে।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com