Home » যশোরে ধরা পড়ল চট্টগ্রাম কাঁপানো শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’

যশোরে ধরা পড়ল চট্টগ্রাম কাঁপানো শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’

সাথে ৩ শুটার

0 comments 11 views
A+A-
Reset
যশোরে চেকপোস্টে ধরা পড়ল চট্টগ্রাম কাঁপানো শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’, সাথে ৩ শুটার

চট্টগ্রামের সন্ত্রাসী জগতের অন্যতম নিয়ন্ত্রক ও শীর্ষ অপরাধী মোবারক হোসেন ইমন ওরফে ‘ডেভিড ইমন’কে তার তিন শুটার সহযোগীসহ গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। চট্টগ্রাম জেলা পুলিশের রিকুইজিশনে যশোর জেলা পুলিশের একটি বিশেষ টিম ঝুমঝুমপুর সীমান্ত এলাকায় চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত অন্য তিন সহযোগী হলেন আল ইসলাম আলিফ তমাল, শামিম ও সাফায়েত।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম জানান, বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে ‘বড় সাজ্জাদ’-এর হয়ে চট্টগ্রামে অপরাধ সাম্রাজ্য পরিচালনা করতেন এই ডেভিড ইমন এবং তার সহযোগী রায়হান। ফটিকছড়ির কাঞ্চননগর এলাকার সন্তান ইমনের বিরুদ্ধে ২০২৫ সালের ৩০ মার্চ বাকলিয়ার জোড়া খুন ও ২৩ মে পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় ‘ঢাকাইয়া আকবর’ হত্যা মামলাসহ অন্তত ১৫টি মামলা রয়েছে। আগ্নেয়াস্ত্র ব্যবহারে অত্যন্ত দক্ষ ইমন ১৫-২০টি অস্ত্রের যোগানদার এবং বাকলিয়ার জোড়া খুনে শুটার ও বাইক ভাড়ার মূল দায়িত্ব পালন করেছিলেন।

পুলিশ সুপার আরও জানান, একই সময়ে নোয়াখালীতে পরিচালিত অন্য একটি অভিযানে তাদের অপর সহযোগী রায়হান অল্পের জন্য পালিয়ে গেলেও তাকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে। আজ বুধবার সকালে যশোর পুলিশ গ্রেফতারকৃতদের চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করেছে। পুরো অভিযানের বিষদ বিবরণ দিতে আগামীকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com