বাংলাদেশ

ফেনীতে শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

৩ বাসকে জরিমানা, হাইড্রোলিক হর্ন বিনষ্ট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে শব্দদূষণ নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এক ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) অভিযান পরিচালিত হয়েছে। আজ সোমবার (১০ আগস্ট ২০২৬) বিকেলে ফেনী সদর উপজেলার মহিপাল হাইওয়ে থানা সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন ফেনী জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সহনীয় মাত্রার চেয়ে অধিক শব্দ সৃষ্টি ও নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের অপরাধে ৩টি যাত্রীবাহী বাসকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে যানবাহনগুলো থেকে ৬টি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন খুলে নিয়ে ঘটনাস্থলেই জনসম্মুখে ধ্বংস করা হয়।

অভিযানকালে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের পরিদর্শক শাওন শওকত। এছাড়াও জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযানে উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের পরিদর্শক শাওন শওকত জানান, পরিবেশ সুরক্ষা, শব্দদূষণ প্রতিরোধ এবং মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে জেলা প্রশাসনের সহযোগিতায় এই ধরণের ঝটিকা অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com