নোয়াখালী জেলা পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত
নোয়াখালী জেলা পুলিশ লাইন্সের শহীদ কনস্টেবল মনিরুল হক হলে এক বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১২ আগস্ট ২০২৬) সকাল ১০ টায় জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
উক্ত বিশেষ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, পিপিএম আব্দুল কুদ্দুস চৌধুরী।
সভায় প্রধান অতিথি নোয়াখালী জেলা পুলিশের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও কর্মদক্ষতা বজায় রাখার বিষয়ে বিভিন্ন পর্যায়ের পুলিশ অফিসার ও ফোর্সের সদস্যদের সঙ্গে বিস্তারিত মতবিনিময় করেন। একই সাথে তিনি উপস্থিত পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও যত্নশীল হওয়ার আহ্বান জানিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
গুরুত্বপূর্ণ এই সংবাদটি অন্যদের জানাতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।