Home » দীঘিনালায় পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

দীঘিনালায় পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

0 comments 148 views
A+A-
Reset
দীঘিনালায় পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে খাগড়াছড়ির দীঘিনালার মেরুংয়ে এক মাদকবিরোধী র‍্যালি ও সংক্ষেপিত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ (১৯ আগস্ট) বেলা ১১টায় মেরুং বাজার এলাকায় দীঘিনালা থানা পুলিশের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

‘মাদকমুক্ত করব দেশ, সবার আগে বাংলাদেশ’ এবং ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’—এই স্লোগানকে সামনে রেখে একটি সচেতনতামূলক র‍্যালি মেরুং বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহ পরিণতি তুলে ধরে তরুণ প্রজন্মকে এ থেকে দূরে থাকার জোর আহ্বান জানান।

সমাবেশে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী বলেন, “মাদক কেবল একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং একটি পুরো পরিবার ও সমাজকে নিঃশেষ করে দেয়।” মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও তথ্য ও সচেতনতা নিয়ে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদক বিক্রি, সরবরাহ কিংবা সেবনের সাথে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, এসআই রাজিব শেখ, উপজেলা যুবদলের সদস্যসচিব জাহাঙ্গীর আলম দুলালসহ দীঘিনালা থানা ও মেরুং পুলিশ ফাঁড়ির সদস্য এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com