Home » শীতার্তদের সহায়তায় এগিয়ে আসুন: মেয়র ডা. শাহাদাত হোসেন

শীতার্তদের সহায়তায় এগিয়ে আসুন: মেয়র ডা. শাহাদাত হোসেন

by দাঊদ আরমান
0 comments 249 views
A+A-
Reset
শীতার্তদের সহায়তায় এগিয়ে আসুন: মেয়র ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন শীতার্ত দরিদ্র জনগণের পাশে দাঁড়ানোর জন্য। সোমবার (২৭ জানুয়ারি) পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মরহুম আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

মেয়রের বক্তব্য

মেয়র ডা. শাহাদাত বলেন, প্রতি বছর তীব্র শীতের কারণে অনেক মানুষ প্রাণ হারান এবং অসুস্থ হয়ে পড়েন। এই সংকট মোকাবিলায় শীতবস্ত্র বিতরণের মতো কার্যক্রম দরিদ্রদের দুর্ভোগ লাঘবে সহায়ক। তিনি বলেন,

“মানবিক মূল্যবোধ, সহমর্মিতা এবং একে অপরের প্রতি দায়িত্ববোধের ভিত্তিতেই একটি মানবিক সমাজ গড়ে ওঠে। সমাজের বিত্তবানদের শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। এতে সমাজে মানবিকতার ভিত্তি শক্তিশালী হবে।”

নগরসেবার উন্নয়ন নিয়ে আলোচনা

মেয়র জানান, সিটি কর্পোরেশনের দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি সরাসরি নগরবাসীর সমস্যাগুলো পর্যবেক্ষণ করছেন। আগামী বর্ষা মৌসুমের আগে জলাবদ্ধতা নিরসনের জন্য সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। এছাড়া, বিদ্যালয়ের পাশের ফাঁকা জায়গায় নারীদের হাঁটার জন্য সুন্দর পরিবেশ তৈরি করার প্রতিশ্রুতিও দেন।

উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩৪ নং পাথরঘাটা ওয়ার্ডের সাবেক ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল বালি। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কাজী বাহাউদ্দীন ফারুক মুন্না, বিশেষ অতিথি বিএনপি নেতা মোহাম্মদ হাসান, হাজী মোহাম্মদ এম এ তালেব, আনোয়ার, মামুন, আব্দুল হামিদ, বিক্রম, যুবদলের জাহেদ, সেলিম, সাইফুল, প্রবাল, সাইফুল, মান্নান, মানিক, জাহাঙ্গীর মোতালেব হোসেন, তুহিন, নাদিম ইকবাল, রনি,  হেলাল, শের মোহাম্মদ, রুবেল, স্বেচ্ছাসেবক দলের নেতা জসিম, মনির, মুরাদ, আরিফ, বক্কর, বাবুল, ছাত্রদলের মোহাম্মদ মারুফ, বদরুল ঋত্বিক, রোহিত, শাকিল, কাশমির, মুন্না, ইমন, রাকিব, শ্রমিকদল নেতা মোহাম্মদ ইউনুছ, আব্দুল মান্নান, নুরুল আলম, ইলিয়াছ, ইউনুছ, মৎস্যজীবীদলের জহির আহমদ, বিক্রমসহ প্রমুখ।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com