Home » গোপনে বিয়ে সারলেন নারগিস ফাখরি

গোপনে বিয়ে সারলেন নারগিস ফাখরি

বর আমেরিকান ব্যবসায়ী

by বিনোদন ডেস্ক
0 comments 224 views
A+A-
Reset
গোপনে বিয়ে সারলেন নারগিস ফাখরি

বলিউড অভিনেত্রী নারগিস ফাখরি চুপিসারে বিয়ের পিঁড়িতে বসেছেন। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, তিনি আমেরিকান ব্যবসায়ী টোনি বাগকে বিয়ে করেছেন। তবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে সপ্তাহখানেক আগেই! বর্তমানে তারা সুইজারল্যান্ডে হানিমুন উদযাপন করছেন।

বলিউড তারকাদের বিয়ে মানেই জাঁকজমকপূর্ণ আয়োজন, গণমাধ্যমের চর্চা এবং ভক্তদের উন্মাদনা। কিন্তু নারগিসের ক্ষেত্রে ছিল পুরো উল্টো চিত্র। কোনো ঘোষণা ছাড়াই গোপনে বিয়ে সারলেন তিনি। ক্যালিফোর্নিয়ার বিলাসবহুল বেভারলি হিলস হোটেলে খুবই ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়।

No photo description available.

সম্প্রতি, নারগিস তার ইনস্টাগ্রামে সুইজারল্যান্ড থেকে হানিমুনের কিছু ছবি শেয়ার করেছেন। একই সঙ্গে স্বামী টোনি বাগের পোস্ট করা স্টোরিগুলোও শেয়ার করেছেন, যা থেকে স্পষ্ট হয়েছে যে তারা একসঙ্গে রয়েছেন এবং একান্ত সময় কাটাচ্ছেন।

‘রকস্টার’ এবং ‘মাদ্রাস ক্যাফে’ সিনেমার মাধ্যমে বলিউডে জনপ্রিয়তা পাওয়া নারগিস অনেকদিন ধরেই অভিনয় জগত থেকে দূরে। ব্যক্তিগত জীবনে প্রেম-বিচ্ছেদের নানা গুঞ্জন নিয়ে আলোচনায় ছিলেন তিনি। এক সময় রণবীর কাপুরের সঙ্গে তার ঘনিষ্ঠতার কথা শোনা গিয়েছিল। এরপর উদয় চোপড়ার সঙ্গে দীর্ঘ পাঁচ বছর প্রেমের সম্পর্কে ছিলেন, যা ভাঙার পরেই তিনি সম্পর্কের কথা স্বীকার করেন।

No photo description available.

বহুবার মন ভাঙার পর এবার সংসার পাতলেন নারগিস। তবে তার এই গোপন বিয়ে নিয়ে বলিউডে চলছে জোর আলোচনা।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com