Home » ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে প্রাইম মিডিয়াকেয়ারের সচেতনতা অভিযান

ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে প্রাইম মিডিয়াকেয়ারের সচেতনতা অভিযান

0 comments 550 views
A+A-
Reset
ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে প্রাইম মিডিয়াকেয়ারের সচেতনতা অভিযান

প্রতি বছর বিশ্বব্যাপী প্রায় ১ কোটি মানুষ ক্যান্সারে প্রাণ হারায়। বাংলাদেশেও প্রতি বছর প্রায় ১.৫ লাখ মানুষ ক্যান্সারে আক্রান্ত হন, যাদের মধ্যে অনেকেই সচেতনতার অভাবে কিংবা উন্নত চিকিৎসার অভাবে অকালে মারা যান। ক্যান্সার সম্পর্কে সর্বোচ্চ সচেতনতা তৈরি ও রোগীদের উন্নত চিকিৎসার দিকনির্দেশনা দিতে প্রাইম মিডিয়াকেয়ার সম্প্রতি একটি বিশেষ ক্যাম্পেইন চালু করেছে – “ক্যান্সার সচেতনতা অভিযান”

প্রাইম মিডিয়াকেয়ার গত এক দশক ধরে Medical Value Travel (MVT) বা Medical Tourism পরামর্শক হিসেবে কাজ করছে। চট্টগ্রামে গত পাঁচ বছর ধরে তারা ক্যান্সার রোগীদের সঠিক চিকিৎসার পথনির্দেশনা ও উন্নত হাসপাতালের সংযোগ নিশ্চিত করতে কাজ করে আসছে। প্রতিষ্ঠানটির মাধ্যমে প্রতি মাসে অসংখ্য রোগী থাইল্যান্ড, মালয়েশিয়া, ভারত, সিঙ্গাপুর, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন Joint Commission International (JCI)স্বীকৃত হাসপাতাল থেকে মতামত নিয়ে থাকেন।

ক্যান্সারের মতো জটিল রোগের চিকিৎসায় তারা বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ ও উন্নত চিকিৎসার দিকনির্দেশনা প্রদান করে। তবে, প্রতি মাসে সর্বোচ্চ ২০ জন রোগীর কেস বুক করা হয় – যাতে প্রতিটি রোগী সর্বোচ্চ যত্ন ও দিকনির্দেশনা পান।

প্রাইম মিডিয়াকেয়ারের এমভিটি কনসালট্যান্ট দাঊদ আরমান, যিনি বাংলাদেশ মেডিকেল ট্যুরিজম অ্যাসোসিয়েশন (BMTA)-এর প্রেস সেক্রেটারি, তিনি বলেন –

“ক্যান্সার কোনো বিচ্ছিন্ন রোগ নয়, এটি এখন বৈশ্বিক মহামারির রূপ নিয়েছে। প্রতি বছর বিশ্বে প্রায় ১ কোটি মানুষ ক্যান্সারে মারা যায়, অথচ প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ ও সঠিক চিকিৎসা থাকলে এর অনেকগুলোকেই প্রতিরোধ করা সম্ভব।”

তিনি আরো জানান, “আমাদের অভিজ্ঞতা বলে, ক্যান্সার মোকাবিলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক সময়ে রোগ নির্ণয়, কার্যকর চিকিৎসা পরিকল্পনা এবং বিশ্বমানের চিকিৎসাকেন্দ্রের সাথে সংযোগ। প্রাইম মিডিয়াকেয়ারে আমরা JCI স্বীকৃত হাসপাতালের বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে দিচ্ছি।”

আপনি যদি ক্যান্সার চিকিৎসা নিয়ে কোনো পরামর্শ চান বা সঠিক দিকনির্দেশনা খুঁজে থাকেন, তাহলে প্রাইম মিডিয়াকেয়ার এ যোগাযোগ করুন:

ইমেইল: primemediacare@gmail.com
হোয়াটসঅ্যাপ: 01759-588369

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com