পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ১৬ নম্বর চকবাজার ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে আজ (বৃহস্পতিবার) সাধারণ পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকবাজার থানা ছাত্রদলের সদস্য সচিব ইমরান লিটন। ফরহাদুল ইসলাম তারেকের সভাপতিত্বে আয়োজিত এ ইফতার বিতরণ কার্যক্রমে বিশেষ অতিথি ছিলেন চকবাজার থানা ছাত্রদল নেতা সাখাওয়াত হোসেন সিনবাদ, আলী হায়দার রানা, মোহাম্মদ মুন্না ও রোহিত।

এছাড়াও এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা ফাহিম, তারজিয়ান জিহান, ফারহানুর রহমান তৌসিফ, মোহাম্মদ শামস, ইরফান চৌধুরী, মীর মোহাম্মদ সিয়াম, মোহাম্মদ মিনহাজ, মোহাম্মদ ইনান, ইফতিকার, তাফসির, রনি, ইয়াসিনসহ আরও অনেকে।