Home » জাতীয় পার্টির মহাসচিবের পদ থেকে সরানো হলো চুন্নুকে

জাতীয় পার্টির মহাসচিবের পদ থেকে সরানো হলো চুন্নুকে

0 comments 101 views
A+A-
Reset
জাতীয় পার্টির মহাসচিবের পদ থেকে সরানো হলো চুন্নুকে

মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দিয়ে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে জাতীয় পার্টির মহাসচিব নিয়োগ দিয়েছেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

তিনি জিএম কাদেরের আস্থাভাজন বলে পরিচিত। সোমবার জাতীয় পার্টির দপ্তর সম্পাদক সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ আদেশ ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।

এতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি প্রদান করেছেন। সেই শূন্য পদে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে মহাসচিব নিয়োগ প্রদান করেছেন।

মসিউর রহমান রাঙ্গাকে বহিষ্কার করে ২০২২ সালের সেপ্টেম্বরে মুজিবুল হক চুন্নুকে মহাসচিব করেছিলেন জিএম কাদের। অব্যাহতি পাওয়ার পর মুজিবুল হক চুন্নুর প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com