দীর্ঘ এক যুগ ধরে অপেক্ষমাণ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চকবাজার ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি অবশেষে ঘোষণা করা হলো। আজ দলের চকবাজার থানা কমিটির আহ্বায়ক রাহাত উল্লাহ রবিন এবং সদস্য সচিব মোহাম্মদ কুতুবউদ্দিন (নয়ন)-এর স্বাক্ষরিত এক সাংগঠনিক আদেশে এই কমিটি প্রকাশিত হয়।
ঘোষিত কমিটিতে আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ মামুন, এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আমির মাহমুদ খসরু রাজু। সংগঠনের নেতাকর্মীদের মধ্যে এই ঘোষণায় দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে এবং নতুন নেতৃত্বকে ঘিরে উৎসাহ-উদ্দীপনার পরিবেশ তৈরি হয়েছে।

কমিটি ঘোষণার পরপরই স্থানীয় স্বেচ্ছাসেবক দলের কর্মীরা এলাকাবাসীর মাঝে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিলের আয়োজন করেন। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের হাত ধরে চকবাজার ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দল আরও গতিশীল, সাংগঠনিকভাবে শক্তিশালী এবং আদর্শিকভাবে দৃঢ় হবে।
দলীয় সূত্রে জানা গেছে, এই কমিটি গঠনে তৃণমূলের মতামতকে প্রাধান্য দেওয়া হয়েছে এবং এটি দীর্ঘ আলোচনার ফসল।
কমিটিতে আরো স্থান পেয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে আলী হায়দার রানা, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জসিম, মোহাম্মদ জাকির, মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ আলম, শফিউল হক মাসুদ, মোহাম্মদ বাবু, সোলায়মান উদ্দিন, মোঃ সেলিম, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ তসলিম উদ্দিন, মোহাম্মদ শামিম, মোঃ নাঈম চৌধুরী, সদস্য পদে মোহাম্মদ রমজান, মোহাম্মদ হাবিব, মোহাম্মদ ইমন, মোহাম্মদ রাসেল পাটোয়ারী, জামিল হোসেন, মোহাম্মদ আবুল বশর, মোহাম্মদ তনভীর হোসেন, মোহাম্মদ মোরশেদ আলম, মোহাম্মদ আজম, মোহাম্মদ তায়ের, আইয়ন হোসেন আদর, মোহাম্মদ নাঈম উদ্দিন, মোঃ নাহিদ উল্লাহ ফয়সাল, মোহাম্মদ সাজ্জাদ, রাহুল নন্দী এবং মোহাম্মদ সাইফুল ইসলাম।
এসময় নতুন নেতৃবৃন্দ তাঁদের দায়িত্ব পালনে সংগঠনের আদর্শ রক্ষা ও জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।