নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
নগরীর পতেঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে জাল নোটসহ মোহাম্মদ মিরান হোসেন (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পতেঙ্গা মডেল থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৩০০০/- (তিন হাজার) টাকার জাল নোট উদ্ধার করা হয়।
মঙ্গলবার (০৭ এপ্রিল) বিকেল ৫টায় পতেঙ্গা মডেল থানা পুলিশ এলাকায় মোবাইল ডিউটি পরিচালনা করছিল। ডিউটি চলাকালীন ৪০নং ওয়ার্ডের খেজুরতলাস্থ বেড়িবাঁধগামী রাস্তার পতেঙ্গা অংশে ‘মামুন স্টোর’ নামক একটি মুদি দোকানের সামনে থেকে সন্দেহভাজন হিসেবে মিরানকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে উক্ত জাল নোটগুলো উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মিরান হোসেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে পতেঙ্গা মডেল থানায় একটি মামলা (মামলা নং-৯(৪)২০২৬) দায়ের করা হয়েছে। আজ তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
পতেঙ্গা থানা পুলিশ জানায়, এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড ও জাল নোটের বিস্তার রোধে তাদের এ ধরনের নিয়মিত তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।