Home » চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দ্রুতগতির কার দুর্ঘটনা

চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দ্রুতগতির কার দুর্ঘটনা

কলেজ ছাত্রীর করুণ মৃত্যু

0 comments 119 views
A+A-
Reset

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
​নগরের পতেঙ্গা থেকে লালখান বাজার পর্যন্ত নবনির্মিত এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গতির নেশাই কেড়ে নিল এক কলেজ ছাত্রীর প্রাণ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর আনুমানিক ২টার দিকে আগ্রাবাদ বারেক বিল্ডিং সংলগ্ন গোসাইল ডাঙ্গা এলাকায় একটি দ্রুতগতির প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সাদা রঙের একটি প্রাইভেট কার উচ্চ গতিতে পতেঙ্গার দিকে যাওয়ার সময় আইল্যান্ডের সাথে সজোরে ধাক্কা খায়। গাড়ির সামনের অংশটি দুমড়ে-মুচড়ে যায়। গাড়ির ভেতর থাকা এক যুবক ও এক তরুণীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বন্দর থানা পুলিশ ও উপস্থিত জনতা। পরবর্তীতে তাদের দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

চমেক হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে, হাসপাতালে নেওয়ার পথেই তরুণীর মৃত্যু হয়েছে। নিহতের নাম সামিয়া জাহান তানিশা। ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত আইডি কার্ড অনুযায়ী, তিনি চট্টগ্রামের হাজেরা-তজু ডিগ্রি কলেজের স্নাতক (বিএ) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা জানান, প্রাথমিক আলামত দেখে ধারণা করা হচ্ছে গাড়িটি মাত্রাতিরিক্ত গতিতে ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ঘাতক গাড়িটি পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com