Home » প্রবাহ-দেওয়ানহাট শাখার মেগা কোর্স এর সমাপনী ও ফলাফল অনুষ্ঠিত

প্রবাহ-দেওয়ানহাট শাখার মেগা কোর্স এর সমাপনী ও ফলাফল অনুষ্ঠিত

ল্যাপটপ, ট্যাব ও প্রাইজমানি বিতরণ

0 comments 1.1K views
A+A-
Reset
প্রবাহ-দেওয়ানহাট শাখার মেগা কোর্স এর সমাপনী ও ফলাফল অনুষ্ঠিত

চট্টগ্রামের স্বনামধন্য কোচিং প্রতিষ্ঠান ‘প্রবাহ’ এর দেওয়ানহাট শাখার আয়োজনে “প্রবাহ মেগা কোর্স এসএসসি/দাখিল স্পেশাল কোচিং ও মডেল টেস্ট-২৫” এর সমাপনী, ফলাফল বিতরণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২২ মার্চ) সকাল ১০.৩০টায় নগরীর আব্দুল্লাহ কনভেনশন হলে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টর প্রফেসর ড. তানভীর হায়দার মো. আরিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাহ কোচিং দেওয়ানহাট শাখার প্রধান পরিচালক ইব্রাহিম হোসেন রনি। সভাপতিত্ব করেন নির্বাহী পরিচালক মোঃ গোলাম মুস্তফা। এছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন প্রবাহ কোচিং দেওয়ানহাট শাখার সাবেক নির্বাহী পরিচালক মাশহুদুল করিম খাঁন ও শাইখুল ইসলাম কৌশিক।

অনুষ্ঠানটি সাজ্জাদ মাহমুদের সঞ্চালনায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এরপর উদ্বোধনী বক্তব্য রাখেন সহকারী নির্বাহী পরিচালক সাদাত সায়েম।

কোর্সের সেরা শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়, যেখানে বিভাগ ভিত্তিক তিন জন শিক্ষার্থী ল্যাপটপ এবং দুই জন শিক্ষার্থী ট্যাব পেয়েছে। এছাড়া ২৭ জন মেধাবী শিক্ষার্থীকে প্রাইজ মানি প্রদান করা হয়।

পুরস্কার বিজয়ীরা:

  • এসএসসি বিজ্ঞান বিভাগ: সরকারি মুসলিম হাইস্কুলের সাজিদুল করিম (ল্যাপটপ)
  • এসএসসি ব্যবসায় শিক্ষা বিভাগ: বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের জুনাইদ ইসলাম মিনহাজ (ল্যাপটপ)
  • এসএসসি মানবিক বিভাগ: আলহাজ্ব এয়াকুব আলী গার্লস স্কুল এন্ড কলেজের ফাহমিদা আহমেদ (ট্যাব)
  • দাখিল বিভাগ: বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসার তাহমিদ সামি (ল্যাপটপ), কাট্টলি জাকেরুল উলুম আলিম মাদরাসার আব্দুল্লাহ আনাস (ট্যাব)

অনুষ্ঠানে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন এবং তাদের ভবিষ্যৎ সাফল্যের জন্য দোয়া করা হয়। অভিভাবকদের মতে, এই আয়োজন শিক্ষার্থীদের জন্য অত্যন্ত অনুপ্রেরণামূলক ছিল এবং তাদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক হবে।

প্রবাহ কোচিং দেওয়ানহাট শাখা নগরীর মিস্ত্রী পাড়া, ৩০৪/বি মীর আর্কেট-এ অবস্থিত। ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য ০১৮১১৪৮২১৮১ নাম্বারে যোগাযোগ করা যাবে।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com