Home » দশ হাজার কেজি নারকেল নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস

দশ হাজার কেজি নারকেল নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস

0 comments 839 views
A+A-
Reset
দশ হাজার কেজি নারকেল নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস

চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা দশ হাজার কেজি নারকেল প্রকাশ্যে নিলামে তুলছে কাস্টমস। আগামী ২৪ জুলাই সকাল ১১টায় কাস্টমস অকশন শেডে এ নিলাম অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

রোববার (২০ জুলাই) চট্টগ্রাম কাস্টম হাউস কমিশনারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিলামে তোলা নারকেল চালানের মোট ওজন ১০ হাজার কেজি। এর সংরক্ষিত মূল্য ধরা হয়েছে ৮ লাখ ৫৫ হাজার ১৩৫ টাকা ৯৬ পয়সা। আগ্রহী বিডাররা ২৩ জুলাই সকাল ১১টায় পণ্যটি সরেজমিনে পরিদর্শনের সুযোগ পাবেন।

নিলামে সর্বোচ্চ দরদাতাকে ডাকমূল্যের ২০ শতাংশ জামানত সরাসরি ই-পেমেন্ট, চালান বা পে-অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে। পরে সরকার নির্ধারিত ১০ শতাংশ আয়কর ও ১৫ শতাংশ ভ্যাটসহ অবশিষ্ট মূল্য পরিশোধ করে দ্রুততম সময়ে পণ্য খালাস নিতে হবে। পণ্য খালাসের আগে সর্বোচ্চ দরদাতাকে রাসায়নিক পরীক্ষায় পণ্যের বর্ণনা দেওয়া হবে।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com