Home » সংস্কার ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না: ডা. তাহের

সংস্কার ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না: ডা. তাহের

0 comments 84 views
A+A-
Reset
সংস্কার ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না: ডা. তাহের

সংস্কার ছাড়া নির্বাচন, দেশকে আবারও ফ্যাসিবাদের দিকে নিয়ে যাবে; তাই সংস্কার ছাড়া আগামী নির্বাচন হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

সোমবার (২৫ আগস্ট) রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক প্রীতি সমাবেশে তিনি এসব কথা বলেন।

ডা. তাহের বলেন, নির্বাচনের আগে অবশ্যই সংস্কার সম্পন্ন করতে হবে। যারা নির্বাচনের আগে সংস্কার চান না, তাদের মনে অন্য মতলব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, সংস্কারবিহীন নির্বাচন আওয়ামী জাহেলিয়াত ফিরিয়ে আনবে। বাংলাদেশের জন্য পিআর বা সংখ্যানুপাতিকই সেরা নীতি।

এতে করে সন্ত্রাস ও ভোট চুরি বন্ধ হবে। সঠিক ও সুন্দর নির্বাচনে পিআরের বিকল্প নেই। আর এটাই একমাত্র সমাধান বলেও দাবি করেন এই জামায়াত নেতা।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com