Home » চান্দগাঁওয়ে শীর্ষ সন্ত্রাসী ‘বুইশ্যা’র ৭ সহযোগী গ্রেপ্তার

চান্দগাঁওয়ে শীর্ষ সন্ত্রাসী ‘বুইশ্যা’র ৭ সহযোগী গ্রেপ্তার

0 comments 452 views
A+A-
Reset

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে রামদা, চাইনিজ কুড়াল ও ছুরিসহ শীর্ষ সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম বুইশ্যা’র সাতজন সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) ভোরে চান্দগাঁও থানার পশ্চিম ফরিদার পাড়া এলাকার বালুরমাট সাংবাদিক কলোনীর পিছনের একটি ফাঁকা জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন— মো. ইব্রাহিম ইদ্রিছ প্রকাশ ইদ্রিস (৩০), মো. আজম উদ্দিন (২১), মো. সাজ্জাদ হোসেন (২৬), মো. রাকিব (২২), মো. হারুন (৩১), মো. মোমিন হোসেন ওরফে বাচ্চু (৩৫) এবং মো. রাসেল (২৮)। আটককালে তাদের হেফাজত থেকে একটি কাঠের হাতলযুক্ত ২৭ ইঞ্চি লম্বা লোহার রামদা, স্টিলের পাইপ ও লোহার ফলা দিয়ে বিশেষ কায়দায় তৈরি কুড়াল, একটি স্টিলের চাইনিজ কুড়াল এবং একটি ১৬ ইঞ্চি লম্বা দেশীয় তৈরি ছুরি উদ্ধার করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ১ নম্বর আসামি মো. ইব্রাহিম প্রকাশ ইদ্রিসের বিরুদ্ধে সিএমপির চান্দগাঁও ও পাঁচলাইশ থানায় অস্ত্র, মাদক, ডাকাতির প্রস্তুতি এবং বিশেষ ক্ষমতা আইনে মোট ১৬টি মামলা রয়েছে। অন্যদিকে ৪ নম্বর আসামি মো. রাকিবের বিরুদ্ধেও বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। অপরাধ সংঘটনের উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্রসহ একত্রিত হওয়ায় চান্দগাঁও থানায় পেনাল কোডের ৩৯৯ ও ৪০২ ধারায় একটি নতুন মামলা (মামলা নং-১০, তারিখ: ১১/০৮/২০২৬) রুজু করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com