Home » পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে গাউসিয়া কমিটির নতুন শাখা গঠন

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে গাউসিয়া কমিটির নতুন শাখা গঠন

সভাপতি ফুরকান, সাধারণ সম্পাদক জায়েদ

0 comments 266 views
A+A-
Reset

গাউসিয়া কমিটি বাংলাদেশ-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আওতাধীন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখার ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ১ বছরের জন্য ৩৩ সদস্যবিশিষ্ট এই কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

​গত ১৫ আগস্ট, ২০২৬ তারিখে গাউসিয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম মঞ্জুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন দেওয়া হয়। ​নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আইন বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আবদুল্লাহ আল ফুরকান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ জায়েদ আহমেদ।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন:

​সিনিয়র সহ-সভাপতি: মোহাম্মদ তানভীর তৌহিদ আবির (আইন)

​সহ-সভাপতি: মোহাম্মদ শাহিন আলম (আইন), মনজুর আলম রেজা (আইন), মোহাম্মদ রিদুয়ানুল ইসলাম শায়খ (ব্যবসায় প্রশাসন) ও সৈয়দ মুহাম্মদ জুনায়েদ ইসলাম (আইন)

​যুগ্ম-সাধারণ সম্পাদক: সৈয়দ মফিজুর রহমান (আইন)

​সহ-সাধারণ সম্পাদক: ইকরাম হোসেন (আইন) ও মোহাম্মদ সুলতান মাহমুদ জুলশান (ইইই)

​সাংগঠনিক সম্পাদক: শাহরিয়ার আকবর তানভীর (আইন)

​সহ-সাংগঠনিক সম্পাদক: এস কে এন মাহমুদ (টেক্সটাইল) ও মোহাম্মদ নাইমুল হক চৌধুরী (আইন)

​অর্থ সম্পাদক: মোহাম্মদ সাদেক (আইন)

​সহ-অর্থ সম্পাদক: মোহাম্মদ মেহরাব আলী (আইন)

​দপ্তর সম্পাদক: আবদুস শুক্কুর (আইন)

​সহ-দপ্তর সম্পাদক: মোহাম্মদ হেমায়েত উল ইসলাম (আইন)

​দাওয়াতুল খাইর সম্পাদক: মোহাম্মদ শাখাওয়াত হোসেন (সিভিল)

​সহ-দাওয়াতুল খাইর সম্পাদক: শহিদুল আলম জাবেদ (ব্যবসায় প্রশাসন)

​প্রচার ও প্রকাশনা সম্পাদক: জুবাইর বিন মনজুর আনান (আইন)

​সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: কামরুল এইচ কায়সার (ইংরেজি)

​তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: মোহাম্মদ মারুফ হোসেন (টেক্সটাইল)

​সমাজসেবা বিষয়ক সম্পাদক: আবু সালেহ আবির (সাংবাদিকতা)

​এছাড়া কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন আকিবুল আলম (ইইই), মোহাম্মদ জাহিদ হাসান (আইন), সাইমন চৌধুরী (আইন), আহমেদ রেজা খান রেজভী (আইন), তৌসিফুল ইসলাম (ব্যবসায় প্রশাসন), মোহাম্মদ জুহায়ের উদ্দিন শাওন (ব্যবসায় প্রশাসন), বোরহান উদ্দিন শাওন (আইন), নাইমুল ইসলাম মাহি (ব্যবসায় প্রশাসন), মোহাম্মদ শাহাদাত হোসেন (ব্যবসায় প্রশাসন) এবং রবিউল হোসেন মারুফ (আইন)।

​সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আনজুমান ও গাউসিয়া কমিটির নীতি এবং সাধারণ দিকনির্দেশনা মেনে নতুন এই কমিটি তাদের মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করবে।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com