Home » পানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্পেইন

পানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্পেইন

চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক পাহাড়ি-বাঙালি

0 comments 152 views
A+A-
Reset
পানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্পেইন: চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক পাহাড়ি-বাঙালি

দুর্গম পাহাড়ি অঞ্চলের প্রান্তিক মানুষের দোরগোড়ায় আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় এবং রোটারি ক্লাব ও লায়ন্স চক্ষু হাসপাতালের যৌথ সহযোগিতায় খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় দিনব্যাপী এক বিশাল বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) পানছড়ি মডেল মসজিদ কমপ্লেক্সে এই চিকিৎসা ক্যাম্পেইনের আয়োজন করা হয়। দিনব্যাপী আয়োজিত এই ক্যাম্পে পানছড়ি উপজেলাসহ পার্শ্ববর্তী বিভিন্ন দূর-দূরান্ত এলাকা থেকে আসা প্রায় পাঁচ শতাধিক পাহাড়ি ও বাঙালি নারী-পুরুষ বিনামূল্যে চোখের সেবা গ্রহণ করেন। অভিজ্ঞ ৩ জন চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক দিনভর রোগীদের চোখ পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ প্রদান ও বিশেষজ্ঞ পরামর্শ দেন।

ক্যাম্পেইনের অন্যতম মূল আকর্ষণ ছিল ছানি রোগী শনাক্তকরণ। প্রাথমিক চিকিৎসায় যাদের চোখে ছানি ধরা পড়েছে, তাঁদের একটি তালিকা তৈরি করা হয়েছে। সেনাবাহিনীর নিজস্ব ব্যবস্থাপনায় ও খরচে চট্টগ্রামের লায়ন্স চক্ষু হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে তাঁদের ছানি অপারেশন সম্পন্ন করা হবে।

খাগড়াছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আমিনুর রহমান বলেন, “পাহাড়ি এলাকার অসচ্ছল মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং তাঁদের পাশে দাঁড়ানো বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম লক্ষ্য। দুর্গমতার কারণে অনেকেই শহরে গিয়ে চিকিৎসা নিতে পারেন না। আমাদের এই প্রয়াস তাঁদের চোখের আলো বজায় রাখতে ভূমিকা রাখবে। এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

সেনাবাহিনীর এই মানবিক ও সুদূরপ্রসারী উদ্যোগে সেবা নিতে আসা স্থানীয় অধিবাসীরা গভীর সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাহাড়ে সম্প্রীতি রক্ষা ও দুর্গম এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর এই পদক্ষেপ সর্বস্তরে ব্যাপক প্রশংসিত হয়েছে।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com